দুই মিনিটে গুগল সার্চে হয়ে যান প্রফেশনাল | Search Google like a pro
গুগলে প্রতি সেকেন্ডে প্রচুর ডেটা আপলোড ও আপডেট হচ্ছে। আপনি যদি কফির জন্য অনুসন্ধান করেন তবে ১০লাখেরও বেশি ফলাফল আসবে যাতে কফি সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। এই বিশাল তথ্যভান্ডারের মধ্যে থেকে আমরা যদি কিছু অনুসন্ধান করতে চাই কখনও কখনও এটি অনেক সময় নিতে পারে। তবে কিছু সহজ কৌশল আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের গুগল সার্চ দ্রুত ১০গুন পর্যন্ত বাড়াতে পারি।
এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার দৈনন্দিন নানা প্রয়োজনে গুগলের আশ্রয় নিতে হয় না। অনেকসময় দেখা যায় আমরা পড়ালেখা থেকে শুরু করে রান্নাবান্না পর্যন্ত দরকারী নানা কাজে গুগলকে প্রশ্ন করে থাকি। এমন হলো আপনার নিদৃৃষ্ট কোন বই(পিডিএফ), সিনেমা বা কোন সফটওয়্যার দরকার পড়ল। সেটা যদি আদৌত সার্চ-ইঞ্জিনে থেকে থাকে তাহলে সেটা আপনার পক্ষে কম সময়ের মধ্যে পাওয়া সবসময় সম্ভব হয় না। তবে আপনি চাইলেই জনপ্রিয় এই সার্চ-ইঞ্জিনটির মাধ্যমে দুই মিনিটেরও কম সময়ে তা পেতে পারেন। যদি আপনি অ্যাডভান্সড সার্চের কিছু কৌশল রপ্ত করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রথমেই আপনি যেকোন একটি সেফ ব্রাউজার (Brave, Firefox, Chrome) দিয়ে গুগলের(www.google.com) ওয়েবসাইটে চলে যান। এরপর আপনাকে ডাউনলোডসংশ্লিষ্ট নিদৃষ্ট কিছু কিওয়ার্ড লিখতে হবে।
ফাইল টাইপ ধরে অনুসন্ধান করুন:
ধরুন আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান। এরজন্য সার্চ বক্সে চলে যান। যে বিষয়ে পিডিএফ ডাউনলোড করতে চান তা লিখুন।
এরপর ফাইল টাইপ হিসেবে পিডিএফ "[pdf name] filetype:pdf" দিন।
উদাহরণস্বরুপ: আপনি জবসলুউশনের পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান। তাহলে সার্চ বক্সে লিখুন: "jobsolution filetype:pdf"।


